চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম এর দিক-নির্দেশনায় চন্দনাইশ থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে চন্দনাইশ থানার দুটি নিয়মিত মামলার ৪ জন পলাতক আসামি এবং প্রকাশ্যে মাদক সেবন করে জনমনে বিঘ্ন সৃষ্টির দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দোহাজারী পৌরসভার মতিউর রহমান প্রকাশ মতি মেম্বার (৫৫), উত্তর হাশিমপুরের মো. রাশেদুল ইসলাম প্রকাশ সুমন (৪০), বৈলতলীর মোহাম্মদ নোমান (২৩) ও মোহাম্মদ নুর মোহাম্মদ (২৪) এবং পূর্ব এলাহাবাদের মুসলিম বিজয় (২০)।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি এস. এম. দিদারুল ইসলাম সিকদার।