পঞ্চগড়ে ভূকম্পন

দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড় ও আশপাশের এলাকায় সকাল সকাল ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩। জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে এই কম্পন অনুভূত হয়। এ ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, নেপালে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোশি প্রদেশ থেকে ১২ কিলোমিটার দূরে লেলেপে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নেপালে প্রায় ভূমিকম্প হয়ে থাকে। গত কয়েক বছরে এই অঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যার মধ্যে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির কারণ হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সাতটা বত্রিশ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয় যার মাত্রা ছিল ৫.৩ রিকটার স্কেল, এটার উৎপত্তিস্থল হচ্ছে ভারত -নেপালের সিকিম সীমান্তে। কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।