নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, ট্রাফিক পুলিশ সার্জেন্ট বহিস্কার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠায় চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) কর্মরত সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাকে বহিষ্কার করা হয়েছে, তবে গ্রেপ্তার করা হয়নি। 

পুলিশ সূত্রে জানা গেছে, সার্জেন্ট মুজাহিদ নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত। ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার গোপন যোগাযোগের অভিযোগ ওঠায় তাকে বহিষ্কার করা হয়েছে