ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিচে দেওয়া হলো
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন শুরুর তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bracbank.com
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি কাজের দক্ষতা। কেন্দ্রীয় ব্যাংকের মূল ঝুঁকি বিষয়ক নির্দেশিকা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। স্থানীয় ব্যাংকিং আইন, প্রবিধান ও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকা জরুরি।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।