অনেক সময় আমাদের দাঁতের ক্ষয় বা ফাটলজনিত কারণে ব্যথা হয়। এই ব্যথামুক্ত উপায়ে দাঁত সংরক্ষণের জন্য যে চিকিৎসা করা হয় তাকেই রুট ক্যানেল ট্রিটমেন্ট বলে। দাঁতের ভেতরের স্তরে যে পাল্প থাকে সেটিতে ইনফেকশন হলে অথবা ওপরের স্তর ক্ষয়প্রাপ্ত কিংবা ফাটল হলে সাধারণত এ ধরনের চিকিৎসা করা হয়। ৩টি লক্ষণ থাকলে আপনি বুঝবেন আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট প্রয়োজন।
প্রথমত : আপনার দাঁতে গর্ত থাকলে এবং সেখানে কোনো মিষ্টিজাতীয়, গরম কিংবা ঠা-া খাবার খেলে ৫-১৫ সেকেন্ডের বেশি ব্যথা স্থায়ী হলে অথবা দুর্ঘটনায় দাঁতের কিছু অংশ ভেঙে ব্যথা হলে।
দ্বিতীয়ত : সারাদিন হালকা ব্যথা থাকলেও রাতে ঘুমাতে গেলে ব্যথা বেড়ে যাবে।
তৃতীয়ত : দাঁতের ব্যথা কান,মাথায় ছড়িয়ে গেলে বুঝবেন আপনার অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট প্রয়োজন।
বাংলাদেশের ৫০ শতাংশ মানুষ রুট ক্যানেল ট্রিটমেন্টের প্রতি আগ্রহী থাকে। আর বাকি ৫০ শতাংশ মানুষ দাঁত উঠিয়ে ফেলাকে সহজ সমাধান মনে করেন। অধিকাংশ ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্টে একাধিকবার ডাক্তারের স্মরণাপন্ন হতে হয় বলে এটিকে ঝামেলাময়, সময়সাপেক্ষ ও ব্যয়বহুল মনে করেন। কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে এক ভিজিটেই ১০০ ভাগ সফলতার সঙ্গে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা সম্ভব।
কখন করব সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল চিকিৎসা : দাঁতে গর্ত হয়ে মজ্জাতে ইনফেকশন হলে কিংবা দাঁতের কোনো অংশ ভেঙে মজ্জা বেরিয়ে এলে এবং সেই সঙ্গে দাঁতে অন্য কোনো জটিলতা না থাকলে আমরা সিঙ্গেল ভিজিট রুট ক্যানেল করে থাকি।
কীভাবে করা হয় : কিছুদিন আগেও হাতের সাহায্যে সূক্ষ্ম সুই বা ফাইলের মাধ্যমে সংক্রমিত মজ্জাকে বের করে আনা হতো। যেটা অনেক বেশি সময়সাপেক্ষ ছিল বলে ডাক্তারের কাছে একাধিকবার যেতে হতো। বর্তমানে উন্নত প্রযুক্তির মাধ্যমে এন্ডোমোটর ব্যবহার করে নিমিষেই খুব সহজে এবং কম সময়ে ক্যানেলগুলো পরিষ্কার করা যায়। তারপর ক্যানেলগুলো জীবাণুমুক্ত করতে মেডিসিন প্রয়োগে আমরা এন্ডোএকটিভেটর ব্যবহার করছি। ক্যানেলের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য জঠএ নামে ডিজিটাল এক্স-রে, এপেক্স লোকেটরসহ অনেক উন্নত প্রযুুক্তি ব্যবহার করে অল্প সময়েই সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
এই চিকিৎসা পদ্ধতির সফলতাও অনেক বেশি। ফলে রোগীরা যেমন স্বস্তি পাচ্ছেন তেমনি আমরাও সিঙ্গেল ভিজিট রুট ক্যানেলের মাধ্যমে এক দিনেই রোগীকে ব্যথামুক্ত সুন্দর দাঁতের সুন্দর হাসি উপহার দিতে পারছি। জেনে রাখুন, দাঁত সংরক্ষণে আর ভয় নয়। দাঁত উঠানোকে না বলি, এক দিনেই রুট ক্যানেল চিকিৎসা করি।
