ফটিকছড়িতে ধানের শীষের মিছিলে হামলা, প্রার্থীসহ আহত ১০

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০৮:১৪ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের শীষের মিছিলে হামলা হয়েছে। এতে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, কেন্দ্রীয় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। 

রোববার বেলা আড়াইটার দিকে চালানো এ হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বিএনপি প্রার্থী মিছিল নিয়ে তকিরহাটে আসার পর হঠাৎ পেছন থেকে লোহার রড ও লাটিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায় একদল যুবক।  এ সময় গুলির শব্দও শোনা যায়। আজিম উল্লাহ বাহার অভিযোগ করেন, 'আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলাম।  হঠাৎ নৌকার সমর্থক একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়।  এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত