পোলিং এজেন্টদের আটক করা হচ্ছে: মির্জা আব্বাস

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ পিএম

ভোটার স্লিপ ও পোলিং এজেন্টেদের সরবরাহ করা আনুষঙ্গিক সামগ্রী নিয়ে যাওয়ার সময় দলীয় নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা- ৮ নির্বাচনী আসনের বিএনপি’র প্রার্থী মির্জা আব্বাস। বিকেলে শাহজাহানপুরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নির্বাচনী প্রচারণার শেষ দিনে আজ তিনি ও তার স্ত্রী নির্বাচনী প্রচারে বের হতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় আগামী ৩০ ডিসেম্বর সকল ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোলিং এজেন্টরা নির্বাচনী কাগজপত্র নিয়ে এলাকায় গেলে তাদের কাছ থেকে সরকার দলীয় ও সাদা পোশাকধারী লোকেরা তা কেড়ে নিচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করছে। আজ সকাল থেকে বিভিন্ন সংস্থার লোকজন আমার বাসা থেকে ২৫ থেকে ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এ অবস্থায় আমি ও আমার স্ত্রী আফরোজা আব্বাসের নির্বাচনে অংশ নেওয়া হুমকির মুখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত