বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চায় বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কমিশন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ জানায় আক্তারুজ্জামানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
আক্তারুজ্জামান বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অশুভ ষড়যন্ত্রে লিপ্ত আছে। সন্ত্রাসী হামলা, সহিংসতা ও নৈরাজ্য করে নির্বাচনকে বানচাল করতে চায় এই চক্র।’ এ ছাড়া নকল ব্যালট পেপার ছাপিয়ে ও বুথ বানিয়ে ভোটের দিন বিএনপি-জামায়াত জাল ভোটের ভিডিওর গুজব ছড়াতে পারে বলেও কমিশনকে জানায় প্রতিনিধি দল। নির্বাচন বানচালের এমন ষড়যন্ত্রের মূল সহযোগী পাকিস্তানি গোয়েন্দা আইএসআই বলেও উল্লেখ করা হয়।
