৩০টি বিষাক্ত সাপ নিয়ে ঘর করছিলেন তিনি!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:১৭ পিএম

খামারে প্রতিদিন আসেন। পশুদের দেখাশোনা করে চলে যান। টেক্সাসের র‌্যানচার রবি কোয়ান কখনো কল্পনাও করতে পারেননি, এমন ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে হবে তাকে। নিজের বাসভবনের কয়েক হাত দূরত্বের ওই খামারে হঠাৎ আবিষ্কার করেন ৩০টি বিষাক্ত র‌্যাটল সাপ!

বন্ধুদের নিয়ে গত সপ্তাহে খামারে যান রবি। হঠাৎ ছোট একটি সাপ চোখে পড়ে। কিছুক্ষণ পর বুঝতে পারেন পরিত্যক্ত চালার ভেতর আরও সাপ আছে।

‘আমরা ভীষণ ভয় পেয়েছি। চালা উঁচু করতেই বেরিয়ে আসে ৩০টি সাপ। দেখেই দৌড়ে পালাই,’ জানিয়ে রবি বলেন, ‘দ্বিতীয়বার যখন সাপের কাছে আসি, তখন ক্যামেরা ছিল। তখন ভিডিও করেছি।’

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। এই প্রতিবেদন লেখার সময় শেয়ার হয়েছে ৫৫ হাজারের বেশি।

সান অ্যান্তোনিও এক্সপ্রেসকে রবি জানান, বড় লাঠির সাহায্যে সাপগুলো তারা অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন, যেখানে পশু নেই।

পৃথিবীতে বিষধর সাপের মধ্যে অন্যতম এই র‌্যাটল স্নেক বা র‌্যাটল সাপ। ভাইপেরিডি পরিবারের অন্তর্গত এ সাপ সাধারণত মরু এবং পাথুরে অঞ্চলে বেশি দেখা যায়। প্রায় ৩২ প্রজাতির র‌্যাটল সাপ রয়েছে, যার সবগুলোই আমেরিকা মহাদেশে পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত