কাফনের কাপড় নিয়ে ভোট কেন্দ্রে অবস্থান নেবে ইসলামী আন্দোলন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০৮:১৮ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মীরা কাফনের কাপড় সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে অবস্থান নেবে বলে জানিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব ভুলে গিয়ে আওয়ামী লীগের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন। এই কমিশনের মাধ্যমে কতটুকু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা জনগণ বুঝতে পেরেছে। তাই ৩০ ডিসেম্বর কেন্দ্রে কেন্দ্র কাফনের কাপড় পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা অবস্থান নেবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মুফতি ফয়জুল করিম তিনি ৩০ ডিসেম্বর ভোটারদের সকাল সকাল কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান। যদি ভোট প্রদানে কেউ বাধার সৃষ্টি করে তাদের সমুচিত জবাব দেওয়ার ব্যবস্থা করা হবে। হাতপাখার নেতাকর্মীরা ইতিপূর্বেই তাদের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মীরা কাফনের কাপড় সঙ্গে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নেবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত