২ রানেই আউট ব্যানক্রফট

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:৫৬ এএম

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর মাঠে ফেরার জন্য অপেক্ষা করতে হয়নি ক্যামেরন ব্যানক্রফটকে। তবে মুক্তির আলোয় ফেরার উপলক্ষটা রাঙাতে পরেননি এই অজি ক্রিকেটার। বিগ ব্যাশে নিজ দল পার্থ স্কর্চার্সের হয়ে মাত্র ২ রানেই আউট হয়ে যান ডানহাতি ব্যাটসম্যান। হোবার্ট হারিকেন্সের কাছে হেরেছে তার দলও।

মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং করে নিষিদ্ধ হন ব্যানক্রফট। সিরিশ কাগজ জাতীয় কিছু দিয়ে বলে আকৃতি পরিবর্তনের চেষ্টা করেছিলেন তিনি। যে ঘটনায় জড়িত থাকায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হন এক বছরের জন্য।

২৯ ডিসেম্বর ৯ মাসের নিষেধাজ্ঞা শেষ হয় ২৬ বছর বয়সী ব্যানক্রফটের। সাথে সাথেই তাকে দলে নিয়ে নেয় পার্থ স্কর্চার্স। কিন্তু রোববার ব্যাট করতে নেমে মাত্র ৩ বল খেলতে পেরেছেন ব্যানক্রফট। ২ রান করে রিলে মেরেডিথের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়ে ফেরেন তিনি।

ব্যানক্রফটের দল শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৭ রানের পুঁজি গড়ে। জবাবে ১৭.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় হোরার্ট হারিকেন্স।

তবে উইকেটের পেছনে দুটি ক্যাচ নিয়েছেন ব্যানক্রফট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত