যশোর কারাগার মসজিদে শিশুদের কোরআন শিক্ষা প্রতিযোগিতা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

যশোর কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে শিশুদের পবিত্র কোরআন শিক্ষা কার্যক্রমের (মক্তব) অংশ হিসেবে মাসিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শিশুদের কোরআন শিক্ষায় উৎসাহিত ও অনুপ্রাণিত করতে প্রতি মাসের মতো এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে আফিয়া আক্তার, দ্বিতীয় হয়েছে মুনতাহা এবং তৃতীয় স্থান অর্জন করেছে জিহাদ ইসলাম। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য শিশুদেরও উৎসাহ দিতে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মাদ আব্দুর রহিম, জেলার আবিদ আহমেদ, মসজিদের মুফতি আরিফ বিল্লাহ, মুয়াজ্জিন ও কারারক্ষী সিদ্দিকুর রহমান এবং শিশুদের অভিভাবকেরা।

অনুষ্ঠানে অতিথিরা শিশুদের পবিত্র কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন এবং নিয়মিত নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পার্থিব শিক্ষার পাশাপাশি পরকালীন কল্যাণ ও মুক্তির জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। তারা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত