পার্বতীপুরে কঠিন শিলা খনিতে দুর্ঘটনায় শ্রমিক নিহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১২:১১ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনির ভূ-গর্ভে মোস্তাফিজার রহমান (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৭টার দিকে খনির ভূ-গর্ভে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মোস্তাফিজার রহমান মধ্যপাড়া পাইকারপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে।

খনির একটি সূত্র জানায়, নিহত মোস্তাফিজার রহমান খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোটিয়াম (জিটিসি)’র সহকারী হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর পরই গুরুতর আহত অবস্থায় জিটিসির নিজস্ব অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোসলেম উদ্দীন বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত