পর্যায়ক্রমে আক্রান্ত হতে থাকা কিডনিতে স্টেম সেল প্রয়োগের মাধ্যমে স্বাভাবিক কার্যক্ষমতা ফেরাতে সাফল্য পেয়েছেন বাংলাদেশের চিকিৎসকরা। পার্শ্বপ্রতিক্রিয়াহীন এই পদ্ধতিতে স্থায়ীভাবে কিডনি সমস্যা থেকে মুক্তি মিলছে। নিয়মিত ডায়ালাইসিসের তুলনায় চিকিৎসা ব্যয়ও অনেক কমেছে বলে রোগীরা জানিয়েছেন।
বাংলাদেশে ইনস্টিটিউট অব লেজার সার্জারি ও হাসপাতাল এবং বাংলাদেশ লেজার অ্যান্ড সেল সার্জারি ইনস্টিটিউটে ২০১৭ সালের জানুয়ারি থেকে কিডনির এই চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা করা হয়।
পরে প্রক্রিয়াকরণের মাধ্যমে (ইনকিউবেশন, সেন্ট্রিফিউজেশন, মিকশিং, ওয়াশিং ও নিউট্রালাইজেশন) চূড়ান্ত কার্যকর ও সক্রিয় এসভিএফ তৈরি করা হয়, যা ফেমোরাল আর্টারি কেথেটারাইজেশনের মাধ্যমে আক্রান্ত কিডনিতে সঞ্চালন করা হয়। বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্যেক ক্ষেত্রেই এই পদ্ধতিতে চিকিৎসায় ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্টেম সেল বিশেষজ্ঞ ও বিএলসিএস হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইয়াকুব আলী বলেন, অকেজো কিডনির কার্যকারিতা ফিরিয়ে আনতে চিকিৎসাবিজ্ঞানের সর্বাধুনিক আবিষ্কার স্টেম সেলভিত্তিক চিকিৎসাপদ্ধতি ব্যাপক ভূমিকা রাখতে পারে।
