পড়ালেখা, চাকরি ছেড়ে বিয়ে করতে চাপ দেওয়ায় তরুণীর আত্মহত্যা!

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৭:১৬ পিএম

নোয়াখালীর সুবর্ণচরের লিমা দাস (২১), সুবর্ণচর সৈকত সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স (সম্মান) ৩য় বর্ষের ছাত্রী। কয়েক দিন আগে একটি এনজিও’তে মাঠকর্মী হিসেবে চাকরি হয়েছিল তার। তার ইচ্ছে ছিল পড়ালেখা চালানোর পাশাপাশি চাকরি করে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নেয়া।

সে ইচ্ছা আর পূরণ হলো না লিমার। তার চাকরিতে যোগদানের ব্যাপারে পরিবার থেকে বাধা দেওয়া হয়। তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে নিয়ে মা-বাবার সঙ্গে লিমার মান-অভিমান হয়।

এসবের জের ধরে আত্মহত্যা করেন লিমা দাস। শুক্রবার দুপুর ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিমা দাস চর আমান উল্যা স্বপন মার্কেট এলাকার লিটন চন্দ্র দাসের মেয়ে।

নিহতের বাবা লিটন চন্দ্র দাস জানান, সকালে তিনি কাজের বের হয়ে যান। কেউ ঘরে না থাকার সুযোগে ঘরের আড়ার সঙ্গে গলায় ধুতি পেঁচিয়ে আত্মহত্যা করে লিমা।

তিনি জানান, পরে তার ছোট মেয়ে মনিরা দাস লিমাকে ঝুলতে দেখে চিৎকার করলে তারা এসে লিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তিনি আরো বলেন, লিমার ইচ্ছা ছিল চাকরি ও পড়ালেখা করার। কিন্তু আমরা পাড়ার লোকজনের কথা থেকে বাঁচতে লিমাকে বিয়ের কথা বলায় আত্মহত্যা করেছে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত