ধোনির দশ হাজার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০১:২৩ এএম

একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ রানে আউট হন তিনি। ১০ হাজার রানের এলিট ক্লাবে ঢুকতে মাত্র ১ রান দরকার ছিল। ঝেই রিচার্ডসনের বলে সিঙ্গেল নিয়ে মাইলফলক ছুঁয়ে ফেলেন ধোনি। পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০ হাজারি ক্লাবে ঢুকলেন তিনি।

মজার ব্যাপার হলো, ধোনির মাইলফলক ছোঁয়া নিয়ে ভুল বোঝাবুঝিও তৈরি হয়েছে। ক্রিকইনফোতে গতকালের ম্যাচের আগেই ধোনির প্রোফাইলে ৩৩২ ম্যাচে ১০১৭৩ রান দেখানো হয়েছে। এর কারণ এশিয়া একাদশের হয়ে ১৭৪ রান করেছিলেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। এটা বাদ দিলে গতকালের ম্যাচের আগে তার রান ছিল ৯৯৯৯। ম্যাজিক ফিগার ছুঁতে দরকার ছিল মাত্র ১ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত