গ্যাসের উৎপাদন, সঞ্চালন, বিতরণের চার্জ বৃদ্ধি কেন অবৈধ নয়: হাইকোর্ট

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৫:২৫ পিএম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গত বছরের ১৬ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণের চার্জ বৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

এ-সংক্রান্তে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি  করেন।

বিইআরসির চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার  চেয়ারম্যানসহ চারজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

তিনি জানান, গত বছরের ১৬ অক্টোবর বিইআরসি গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণের চার্জ বৃদ্ধি করে। গণশুনানি না করে কৌশলে গ্যাসের দাম না বাড়িয়ে চার্জ বাড়ানো হয়। এতে করে গ্যাসের দাম বাড়বে এবং জনজীবনে এর প্রভাব পড়বে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত