এই সময়ের আলোচিত নাম সানাই মাহবুব। মাঝে মাঝেই ফেসবুক লাইভে এসে হাজির হন। ভক্তদের সঙ্গে মেতে ওঠেন খোশ গল্পে। ভক্তরাও নিজেদের মতামত জানান তার কমেন্ট বক্সে। অনেক সময় অনেকে বাজে কথাও বলেন সানাইকে। আবার অনেকেই প্রশংসাও করেন এই মডেল কাম নায়িকার।
ভক্তদের নানামুখী মন্তব্য সম্পর্কে সানাই বলেন, ‘কে কি মন্তব্য করল সেটা আমার দেখার বিষয় না। আমি আমার কাজটা ঠিকমতো করে যেতে চাই। আমি আমার লক্ষ্যে স্থির থাকতে চাই।’
লাইভ ভিডিওতে সানাই বলেন, ‘কিছু কিছু নায়িকা আছে যারা নিজেদের প্রথম সারির বলে দাবি করে কিন্তু তারা সারা দিন আমার নামই জপে। তারা যদি প্রথম সারির নায়িকাই হতো তাহলে তারা আমাকে নিয়ে পড়ে থাকত না।’
এদিকে সম্প্রতি এক ফেসবুকে লাইভে এসে চলচ্চিত্র নায়িকাদের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সানাই। সেই লাইভ আড্ডায় এক ভক্তের জবাবে সানাই বলেন, ‘আমার ধারে কাছে আসার মতো কোনো যোগ্যতা বাংলাদেশের কোনো নায়িকার নেই।’
তিনি থেমে আবার বলেন, ‘বাইরে মানুষ নানা কিছুই বলবে। আমার মতো যোগ্যতা নেই বলেই তারা এমন কথা বলে। তাদের সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াক।’
১০ মিনিট দৈর্ঘ্যের ওই লাইভে নানা বিষয়েই কথা বলেন সানাই। তার লাইভ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
উল্লেখ্য ২০১৭ সালে ‘ভালোবাসা২৪/৭’ নামের একটি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন সানাই। বর্তমানে মডেলিং নেয় ব্যস্ত সময় পার করছেন তিনি।
