নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড বস্তির অর্ধশত ঘর ভস্মীভূত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১১:২৭ পিএম

নারায়ণগঞ্জ জেলা পরিষদের পাশের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে হঠাৎ একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ওই বস্তিতে অর্ধশতাধিক ঘর ও ঝুটের গুদাম ছিল। গুদামগুলো বাঁশের মুলি ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকটি পরিবারের বসতিও ছিল।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে তা নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত