চুয়াডাঙ্গা শহরতলির মুন্সিপাড়ায় বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে রবিউল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে চারদিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকেলে এ কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর ইউএনও ওয়াশীমুল বারী। এসময় বাল্যবিয়ের আয়োজন পন্ড করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, গতকাল বিকেলে মুন্সিপাড়া এলাকার ফারুক মিয়ার মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানের বিয়ের আয়োজন চলছে- এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলেও কনের দাদা রবিউল ইসলামকে আটক করে পুলিশ। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে চারদিনের কারাদন্ড দেওয়া হয়।
×
