অপমানের শোধ নিতে স্ত্রীকে ৪০বার ছুরিকাঘাতে হত্যা!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৮ এএম

হয়তো ছুরিকাঘাতের একটি ক্ষতের ওপর কয়েকটি আঘাত পড়েছে। একজন মানুষের শরীরে ৪০টির বেশি ছুরিকাঘাত করে হত্যা। সেটাও খোদ নিজের স্ত্রীকে।

ভারতের নয়াদিল্লির গুরগাঁও শহরের অশোক বিহারে এঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে পুলিশ।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই’র বরাত দিয়ে এনডিটিভি জানায়, শনিবার ৪০টির বেশি জখমসহ বানশিকা শর্মার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় ওই গৃহবধূর স্বামী পঙ্কজ ভরদ্বাজ (২৮) এবং নাশিম আহমেদ (৩৯) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ বলছে, “ঘটনার পর থেকে ভরদ্বাজ পলাতক ছিলেন এবং তিনি আমাদের মূল সন্দেহভাজন।”

জানা গেছে, পঙ্কজ ভরদ্বাজ ও বানশিকা শর্মা ২০১৬ সালের এপ্রিলে বিয়ে করেন।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ভরদ্বাজ পুলিশকে বলেছেন, তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে অপমান করতো। বারবার এমনটা করায় তিনি মানসিক নির্যাতনে ভুগতেন এবং এজন্য স্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত