শরীয়তপুরে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৪ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের জাজিয়াহার খালের ওপর বেইলি সেতু ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ সেতুর পূর্ব পাশের স্টিলের প্লেট ভেঙে যায়। এতে  সন্ধ্যা থেকে সেতুটির দুই পাশে দুই শতাধিক গাড়ি আটকে আছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন গাড়িচালকরা। জানা যায়, বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ শরীয়তপুর-চাঁদপুরের যোগাযোগের জন্য ১৯৯৮ সালে নির্মাণ করে সেতুটি। কিন্তু এরপর আর কোনো সংস্কার করা হয়নি সেতুটির। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রেলের স্লিপার ভর্তি একটি ট্রাক পারাপারের সময় বেইলি সেতুর দুটি প্লেট বিধ্বস্ত হয়। ট্রাকটির চালক সালেক সরদার বলেন, বেনাপোল থেকে ট্রাক ভর্তি রেলের স্লিপার নিয়ে কুমিল্লা যাওয়ার পথে শরীয়তপুরের জাজিয়াহার খালের ওপর বেইলি সেতুতে উঠলে সেতুর প্লেটের নাট খুলে যায়। এতে ট্রাকটির বাঁ পাশের চাকা দেবে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত