ঝুঁকি মোকাবিলায় কাউন্সিলরদের সচেতন হতে বললেন নাছির

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৩ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অতি ও অনাবৃষ্টি, বন্যা-খরা, পাহাড়ধসে জানমালের ক্ষয়ক্ষতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ জন্য কাউন্সিলরদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার চসিকের সম্মেলন কক্ষে ‘জলবায়ু পরিবর্তনে দুঃস্থতা সমীক্ষা বিষয়ক কর্মশালায়’ তিনি এ কথা বলেন।

নাছির বলেন, জলবায়ু পরিবর্তনে দুঃস্থতা সমীক্ষা বিষয়ে ওয়ার্ডভিত্তিক সাত দিনের মধ্যে সব কাউন্সিলরের কাছে চিঠির মাধ্যমে মতামত নেওয়া হবে। তাদের জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য ঝুঁকি ও আপদগুলো নির্ণয় করতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশের সম্ভাব্য ভারসাম্যহীনতার বিষয় সম্পর্কে ইউএনডিপির দুজন প্রতিনিধি কাউন্সিলদের অবহিত করবেন। পরবর্তীতে তারা ওয়ার্ড পর্যায়েও কাজ করবেন। প্রাথমিক পর্যায়ে এই প্রতিনিধিদল নগরীর ১০টি ওয়ার্ডে তাদের সমীক্ষার কার্যক্রম চলাবেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহার সভাপতিত্বে ও এলইউপিসি’র সিটি ম্যানেজার ড. সোহেল ইকবালের সঞ্চালনায় কর্মশালার বক্তব্য দেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, মোবারক আলী, ছালেহ আহমদ চৌধুরী, শফিউল আলম ও মনোয়ারা বেগম মনি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত