সীতাকুণ্ডে ডাকাত আতঙ্কে পুলিশের ডিফেন্স টিম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৮ পিএম

সীতাকুণ্ডে ডাকাতি বাড়ছে। প্রতি রাতেই কোনো না কোনো বাড়িতে ডাকাত দল হানা দিয়ে লুট করছে সর্বস্ব। বাধা দিলেই মারধর। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এদিকে ডাকাতি প্রতিরোধে গঠন করা হচ্ছে ডিফেন্স টিম। এ টিম কাজ শুরু করলে ডাকাতি বন্ধ হবে মনে করছে সীতাকুণ্ড থানার ওসি (অপারেশন) জাব্বারুল ইসলাম।

তিনি বলেন, ডাকাতি প্রতিরোধে প্রতি ইউনিয়নে ১০০ জন করে সদস্য নিয়ে গঠন করা হচ্ছে ‘ডিফেন্স টিম’। থানার চার এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে ডাকাতিপ্রবণ চার ইউনিয়নে। তারা জনপ্রতিনিধিদের সহযোগিতায় ইউনিয়নগুলোয় সমন্বয়কের কাজ করবেন। ডিফেন্স টিম কাজ শুরু করলে ডাকাতি বন্ধ হবে। তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে ডাকাতি করে আবার পাহাড়ে চলে যায় তারা। এ কারণে সবসময় ডাকাতি প্রতিরোধ সম্ভব হয় না।’

বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দিন বলেন, ‘সশস্ত্র ডাকাতদের একটি দলে থাকে ৫০-৬০ জন। তাদের বেশিরভাগ বহিরাগত। স্থানীয়দের সহায়তা ছাড়া বহিরাগতরা ডাকাতি করতে পারে না। তারা কীভাবে জানে কার অর্থসম্পদ বেশি?’

গত ৩১ ডিসেম্বর ডাকাতের হাতে খুন হন পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দাউদ সম্রাট। কয়েকদিন পর ৭ জানুয়ারি খুন হন মাদ্রাসার শিক্ষক ইমরান হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত