পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা জামে মসজিদ সংলগ্ন আসগর লেন, নবকুমার দত্ত রোড ও হায়দার বক্স লেনের মিলনস্থল যে ভয়ংকর অগ্নিকাণ্ড ঘটেছে তার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে।
ভিডিওতে দেখা যায় একটি হোটেলর সবাই নিয়মিত কাজে ব্যস্ত। একজন তন্দুর রুটি তৈরি করছেন দারুণ দক্ষতায়। পাশেই হয়ত রুটির জন্যই দাঁড়িয়ে আছেন দু'জন। আশপাশে আরো কাউকে কাউকে দেখা যায়। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ। ভাবনার অতীত আগুনের হল্কা। মুহূর্তে পালিয়ে বাঁচার চেষ্টায় রত হলেন সেখানে উপস্থিতরা।
বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা জামে মসজিদ সংলগ্ন আসগর লেন, নবকুমার দত্ত রোড ও হায়দার বক্স লেনের মিলনস্থলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে এখন পর্যন্ত ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে।
সরেজমিন প্রতিবেদনে জানা যায়, চুড়িহাট্টার চৌরাস্তাসংলগ্ন ভবনগুলোয় ছিল বিভিন্ন দাহ্য রাসায়নিক ও প্লাস্টিকের গুদাম। সবচেয়ে বেশি মজুত ছিল সুগন্ধির রাসায়নিক পদার্থ স্পিরিট।
এ ছাড়া সেখানে হাইড্রোজেন পার-অক্সাইড, সোডিয়াম থায়োসালফেট, এসিটোন ও কিটোন গ্রুপের রাসায়নিক কেনাবেচা হতো। এসব পদার্থের কারণেই আগুনের ভয়াবহতা মাত্রা ছাড়িয়েছিল। এরপর বিভিন্ন প্লাস্টিকের দানায় ছড়িয়ে আগুন স্থায়িত্ব পেয়েছিল।
গ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে গঠিত বিভিন্ন সংস্থার তদন্ত কর্মকর্তারাও দাহ্য রাসায়নিকের খোঁজ পাওয়ার তথ্য জানিয়েছেন।
×
