আমার হাসির মধ্যেই তুমি আছ: মা শ্রীদেবীকে স্মরণ জাহ্নবীর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১১ পিএম

বলিউড নায়িকা শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকী ছিল আজ। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে মাকে স্মরণ করেছেন মেয়ে জাহ্নবী কাপুর।

ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার দিয়ে জাহ্নবী কাপুর বলেন, “আমার মন সব সময়ে ভারি হয়ে থাকে। তবুও আমি সবসময় হাসিমুখে থাকি, কারণ জানি আমার হাসির মধ্যেই তুমি আছো।”

ছবিটিতে কারও মুখ দেখা না গেলেও মা ও মেয়ে হাত ধরে রয়েছেন সেটা বোঝা যাচ্ছে।

মায়ের মতোই বলিউডে নাম লিখিয়েছেন জাহ্নবী। গত বছর 'ধড়ক' সিনেমার মাধ্যমে তার যাত্রা শুরু হয়। যদিও মেয়ের প্রথম সিনেমা মুক্তির আগেই পৃথিবী ছেড়ে যান শ্রীদেবী।

প্রসঙ্গত, সত্তর থেকে টানা তিন দশক বলিউড কাঁপিয়েছিলেন শ্রীদেবী। অভিনয় করেন ৩০০টি সিনেমায়। তামিল, তেল‌েগু, কন্নর, হিন্দি, মালায়ালম ভাষায়ও অভিনয় করেন তিনি।

২০১৭ সালে তার ৩০০ তম সিনেমা ‘মম’ তাকে এনে দেয় জাতীয় পুরস্কারের সম্মান। ২০১৩ সালে পদ্মশ্রী সম্মানেও ভূষিত হয়েছিলেন শ্রীদেবী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত