প্রথম কন সম্মেলন শুরু কাল

উন্নয়নে প্রবাসী প্রকৌশলীদের সম্পৃক্তের উদ্যোগ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৯ এএম

পরিবহন ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, নগর উন্নয়ন ও বিদ্যুৎ-জ্বালানি খাতসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রবাসী প্রকৌশলীদের সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বিশ্বের ৩০টি দেশের বড় বড় প্রকল্পে কাজ করা তিন শতাধিক প্রকৌশলীকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স’ নামে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এনআরবি ইঞ্জিনিয়ার্স সম্মেলনের আহ্বায়ক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ। অনুষ্ঠানে প্রবাসী প্রকৌশলীরা ছাড়াও জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ও ব্রিজ টু বাংলাদেশের চেয়ারম্যান আজাদুল হক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মনোয়ার আহমেদ বলেন, বর্তমানে প্রবাসীরা বিচ্ছিন্নভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও তা একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে চায় সরকার। তাদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, এজেন্সি ও এনআরবি প্রতিনিধিদের নিয়ে এনআরবি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এনআরবিদের কাছ থেকে পাওয়া অনুদান, বিনিয়োগ ও বিশেষজ্ঞ পরামর্শ জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করাই টাস্কফোর্সের মূল লক্ষ্য। এনআরবিদের মধ্যে প্রকৌশলীদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজে লাগাতে তাদের অভিজ্ঞতা জানতে চায় সরকার। এ কারণে দুদিনের সম্মেলনটি আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত