জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে গরু মোটাতাজাকরণের ৩৮ হাজার পিস নিউসিপ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে পাঁচবিবি সীমান্তের বেড়াঁখাই এলাকা থেকে এসব ট্যাবলেট বিজিবির বিশেষ ক্যাম্পের টহল দলের সদস্যরা উদ্ধার করে।
পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার আ. মালেক জানান, পাঁচবিবি সীমান্তের বেড়াঁখাই এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারি মোটরসাইকেলে করে এসব ট্যাবলেট নিয়ে যাওয়ার সময় বিজিবির টহল সদস্যরা অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো উদ্ধার করে। যার সিজার মূল্য প্রায় সাড়ে ৭১ লাখ টাকা।
