ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন বৃহস্পতিবার। এর আগে এদিন ঢাকা উত্তরে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হলেও বুধবার তা তুলে নেয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কেএম নূরুল হুদা বুধবার বিকালে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার ঢাকার উত্তরে 'মেইন রোডে বাস চলবে'।
তিনি বলেন, ‘ঢাকা শহরে অনেক এমার্জেন্সি বিষয় আছে। এয়ারপোর্টে একজন যাত্রী যাবে, তারজন্য কি বন্ধ থাকবে, অ্যাম্বুলেন্স যাবে, এক্সপোর্ট-ইমপোর্টের জিনিসগুলো যাবে, এরকম জিনিসগুলো বিবেচনা করে পুলিশকে নির্দেশনা দেওয়া আছে, যাতে এভাবে নিয়ন্ত্রিত হয়। ব্যাপকভাবে সব বন্ধ করে দেওয়া হয়নি।’
বাস চলতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেইন রোডে চলবে।’
সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর ২৪ ঘণ্টা এবং মোটরসাইকেল চলাচলের ওপর ৫৪ ঘণ্টার নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।
