পাবনার ঈশ্বরদী উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে স্থানীয়দের গণপিটুনিতে অজ্ঞাতপরিচয়ে এক যুবক (২৭) নিহত হয়েছেন। উপজেলার পতিরাজপুর পুরাতন মসজিদ এলাকায় শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে ৫-৬ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে পতিরাজপুর গ্রামের এক বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে পিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লোকটি মারা যান।
ঈশ্বরদী থানার (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
