বাসাইলে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০৫:৩৯ পিএম

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সোমবার সকালে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাল্টাপাল্টি মিছিল করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত।

আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস অভিযোগ করেন, সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়েছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম তুহীন আলী জানায়, উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। দুই প্রার্থী এক সাথে মনোনয়ন পত্র জমা দিতে আসার পথে দুজনের কর্মীদের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এতে আহত হয় দশজন। পরে আমরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। এখন পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত