‘অকারণে’ কাদেরকে সিঙ্গাপুর নেয়া হয়েছে: জাফরুল্লাহ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৪:১৮ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার প্রসঙ্গে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যে রোগের চিকিৎসা বাংলাদেশ প্রতি সপ্তাহে কয়েকটা হয়, সে রোগের জন্য অকারণে সিঙ্গাপুর গিয়ে কত কোটি টাকা ব্যয় হয়েছে। আশা করি জনগণের কাছে সরকার একদিন হিসাব দেবে।

তিনি বলেন, অপর পক্ষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দেশের অভ্যন্তরে চিকিৎসা পাওয়ার জন্য হাইকোর্টের নির্দেশের প্রয়োজন হয়। সেটা প্রমাণ করে বাংলাদেশের অবস্থানটা কোথায়। আমি মনে করি বর্তমান সরকারের চরিত্রের কাপড় খুলতে শুরু হয়েছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, গতকাল (মঙ্গলবার) অরুন্ধতিকে (রায়) নিয়ে যে অভিনয় করেছে সরকার, প্রতারণা করেছে, তাতে সরকারে চরিত্র পরিষ্কার হয়েছে। আমি আপনাদের বলব, আপনারা আর পুলিশের অনুমতি চাইবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত