চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৯:০৭ পিএম

পটুয়াখালী বাউফলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে(১১) ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বাউফল থানা-পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে ধর্ষককে উপজেলার কাছিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, শিশুটি মঙ্গলবার তার বিদ্যালয়ের পাঠদান চুকিয়ে বাড়িতে আসে। পরে গোসল করার জন্য বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গেলে প্রতিবেশী মজিবুর হাওলাদারের পুত্র সুজন (২৫) তাকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।

ওইসময় শিশুটির চিৎকার শুনে মা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার মা বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভিকটিম ও ভিকটিমের মা থানায় এসে জানালে অভিযোগ নিয়ে মামলা রুজু করি। স্থানীয়দের সহায়তাসহ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত