চলচ্চিত্র পরিচালক শাহেদ চৌধুরী আর নেই। রোববার বিকেল ৫ টায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)।
দেশ রূপান্তরকে খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা বিপাশা কবির। তিনি বলেন, ‘আমি ওনার পরিচালনায় ‘আড়াল’ ছবিতে কাজ করেছিলাম। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে শাহেদ ভাইয়া আর নেই।’
জানা যায়, হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ডাক্তার অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। শাহেদ চৌধুরী পরিচালক সমিতির সদস্য ছিলেন।
শাহেদ চৌধুরী ‘খল নায়িকা’, ‘টেনশন’, ‘টাফ অপারেশন’, ‘হাই রিস্ক’, ‘ভালো হতে চাই’, ‘আড়াল’সহ বেশ কিছু ছবি উপহার দিয়েছেন।
