ক্রাইস্টচার্চের সেই মসজিদের ইমামের মর্মস্পর্শী খুতবা

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৪:৫৫ পিএম

নিউজিল্যান্ডে ১৫ মার্চ শুক্রবার দিনটি ছিল রক্তাক্ত। এক সন্ত্রাসী হামলায় মসজিদেই প্রাণ যায় ৫০ মুসল্লির।

ভয়াবহ সেই হামলার স্মৃতি ভুলিয়ে দিতে কার্পণ্য করেনি নিউ জিল্যান্ড সরকার। শুক্রবার দেশটিতে জুমার নামাজ সম্প্রচারিত হয় টিভিতে। মসজিদ ঘিরে হাজার হাজার ভিন্ন ধর্মাবলম্বী মানুষ ছিলেন উপস্থিত। তারা শুনেছেন সেই আল-নূর মসজিদের ইমাম জামাল ফাওদা'র খুতবা।

তার খুতবাটি তুলে দেওয়া হলো- 

গত শুক্রবার আমি এ মসজিদটিতে দাঁড়িয়েছিলাম। তখন এক সন্ত্রাসীর চোখেমুখে ঘৃণা ও ক্ষোভ দেখেছি। এতে অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪২ জন। এ ঘটনায় বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের হৃদয়ে কষ্ট পেয়েছেন।

আজ একই স্থানে দাঁড়িয়ে যখন চারপাশে তাকিয়েছি, তখন নিউজিল্যান্ড ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষের চোখে ভালোবাসা ও সহানুভূতি দেখতে পেয়েছি। এতে আরও লাখ লাখ মানুষের হৃদয় ভরে গেছে, যারা আমাদের সঙ্গে এখানে শারীরিকভাবে নেই, কিন্তু আত্মীকভাবে আছেন।

সন্ত্রাসী আমাদের দেশকে শয়তানি মতাদর্শ দিয়ে ছিন্নভিন্ন করতে চেয়েছে, যা বিশ্ববাসীকে হতাশ করে দিয়েছে।

কিন্তু এসব কিছু সত্ত্বেও আমরা দেখিয়ে দিয়েছি যে, নিউজিল্যান্ড হচ্ছে একেবারে অবিচ্ছেদ্য। বিশ্ব ভালোবাসা ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই নিউজিল্যান্ড।

আমাদের হৃদয় ভেঙে গেছে। কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমরা বেঁচে আছি। আমরা ঐক্যবদ্ধ। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, কাউকে আমাদের থেকে বিচ্ছিন্ন হতে দেব না।

শ্বেতাঙ্গ বর্ণবাদের শয়তানি মতাদর্শ এই প্রথম আমাদের আঘাত হানেনি। কিন্তু এটি আমাদের কঠিন আঘাত দিয়েছে। এতগুলো লোককে হত্যা সাধারণ কিছু নয়। কিন্তু নিউজিল্যান্ডের সংহতি অসাধারণ।

হতাহতদের পরিবারগুলোকে আপনাদের ভালোবাসা, তাদের মৃত্যুকে বিফলে যেতে দেয়নি। তাদের রক্ত আশার বীজে পানি ঢেলে দিয়েছে। তাদের মাধ্যমে বিশ্ববাসী ইসলামের সৌন্দর্য দেখতে পেয়েছেন। দেখতে পেয়েছেন আমাদের ঐক্যের সৌন্দর্যও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত