ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মানিক মিয়া (৬২) শনিবার রাত পৌনে ১০টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তিনি দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যাসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ কন্যা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। রাতে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
এদিকে কাউন্সিলর মানিক মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
