চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঁশখালীর ছোট ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৭ এর মেজর মেহেদি হাসান জানান, গোপনে খবর পেয়ে ছোট ছনুয়া এলাকায় ভোরে অভিযান চালায় র্যাবের একটি টহল দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থলে পাওয়া যায় সাতটি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি।
