নির্বাচনী কর্মকর্তা অনিয়ম করলে জেলে পাঠানো হবে : ইসি রফিকুল

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৮:৫৯ পিএম

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে, ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তার পছন্দের ব্যক্তিতে ভোট দিতে পারে। গ্রহনযোগ্য নির্বাচন না হলে প্রয়োজনে পুরো উপজেলার নির্বাচন বন্ধ করা হবে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চম উপজেলা পরিষদের ৪র্থ ধাপে নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় অন্যান্য এলাকার মত ভয়ভীতি কাজ করছে। বিগত নির্বাচনে এখানে শতশত রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। যদি নির্বাচনে কোন কর্মকর্তা অনিয়ম করে তাহলে তাকে জেলে পাঠানো হবে।

এ সময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, রিটানিং অফিসার মো. সাহেদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ কুমার বড়ুয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত