অক্সফোর্ডের সম্মানসূচক ডিগ্রি পাচ্ছেন রাহাত ফাতেহ আলী

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৪:১৩ পিএম

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি পাচ্ছেন পাকিস্তানি গায়ক রাহাত ফাতেহ আলী খান। তার সঙ্গে আরও ৭ জন এ বছর এ ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন।

দ্য ডন জানায়, লন্ডনে মে মাসের শেষের দিকে বিশ্ববিদ্যালয়টির বার্ষিক সমাবর্তনে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করবেন রাহাত ফাতেহ আলী। 

কাওয়ালি গানে তার অবদানের প্রতি স্বীকৃতিস্বরূপ তাকে এ ডিগ্রি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়টি রাহাতের পরিচয়ে উল্লেখ করে, দক্ষিণ এশিয়ার সংগীত ঐতিহ্যেরই সমার্থক এক সুফি পরিবারে তার জন্ম। মাত্র সাত বছর বয়সেই সংগীতে তার হাতেখড়ি। এখন পর্যন্ত তার ৫০টিরও বেশি অ্যালবাম রিলিজ হয়েছে। বিশ্বব্যাপী হাইপ্রোফাইল কনসার্টে তিনি সংগীত পরিবেশন করেছেন। অনলাইনে তার ভিউয়ার সংখ্যা এক বিলিয়নকে ছাড়িয়ে গেছে।

অক্সফোর্ড আরও যোগ করে, ৫০টিরও বেশি টিভি সিরিয়ালের টাইটেল সং গেয়েছেন রাহাত। এ ছাড়া হলিউড ও বলিউড মিলে একশরও বেশি সিনেমায় তিনি গেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত