প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে- এমন গুঞ্জনের মাঝেই মজার খবরের জন্ম দিলেন বলিউডের এ অভিনেত্রী। স্বামীর হাতে তুলে দিলেন ভক্তের দেওয়া অন্তর্বাস।
পপ গায়ক নিকের নারী ভক্তের অভাব নেই। তাদেরই একজন কনসার্টে প্রিয় শিল্পীকে নিজের অন্তর্বাস খুলে উপহার দিলেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আটলান্টায় পারফর্ম করছিল জোনাস ব্রাদার্স। মঞ্চে নিকের সঙ্গে ছিলেন তার দুই ভাই জো ও কেভিন। দর্শক সারিতে ছিলেন প্রিয়াঙ্কা। নিকের ভক্তদের নানা ধরনের বার্তা তার কাছে আসতে থাকে। এমনই এক বার্তায় প্রথমে অবাক হয়ে যান প্রিয়াঙ্কা।
নিকের এক নারী ভক্ত জানান, নিজের পরনের অন্তর্বাসটি খুলে প্রিয় শিল্পীকে তিনি উপহার দিতে চান। প্রিয়াঙ্কাকেই অন্তর্বাসটি নিকের কাছে পৌঁছে দিতে অনুরোধ জানান। আনন্দের সঙ্গে সেই আবেদনে সাড়া দেন ‘বেওয়াচ’ সিনেমার এ খলনায়িকা।
ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “স্বামীর জন্য ফ্যান মেসেজ জোগাড় করছি। তার কাছে সে সব পৌঁছে দিতেও দারুণ লাগছে।”
ছবিতে নিককেও ট্যাগ করেছেন প্রিয়াঙ্কা। আর পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।
