ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাজী আসাদ (৭০) মারা গেছেন। বুধবার সকাল ৯টার দিকে তিনি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে মারা যান। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিএনপি এ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাদ জহুর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।
কাজী আসাদ দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও কিডনির সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।
