নগ্ন শরীরে স্লোগান লিখে সংসদে একদল নারী-পুরুষ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১০:৪৮ পিএম

সংসদ কক্ষে জামাকাপড় খুলে, নগ্ন হয়ে চিৎকার করছেন জনা কয়েক নারী ও পুরুষ। তাদের গায়ে সুতোটুকুও নেই। কারো শরীরে বিকিনি টাইপের ব্রা প্যান্টি। একটু ভালো করে নজর দিলে দেখা যাবে, তাদের নগ্ন শরীর জুড়ে কালো অক্ষরে যেন কিছু লেখা রয়েছে।

সংসদ গুরুত্বপূর্ণ জায়গা। আইন প্রণেতারা আইন প্রণয়নের কাজ করছেন। চলছে গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু এরইমাঝে অধিবেশন ভর্তি লোকের সামনে হঠাৎ এ কী দৃশ্য!

এমনই চমকপ্রদ ঘটনা ব্রিটিশ পার্লামেন্টে। ব্রেক্সিট জটে আটকে গিয়েছে থেরেসা মে’র ব্রিটেন। আলোচিত ব্রেক্সিট ইস্যু নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন পাশের ঘরের দিকে নজর যেতেই চোখ আটকে গেল আইনসভার সদস্যদের। দেখা গেল, স্বচ্ছ কাচের দেওয়ালের ওপারে ১১ থেকে ১২ জন নারী ও পুরুষ। যারা প্রত্যেকেই নগ্ন। শরীরে কিছু লিখে বিক্ষোভ দেখাচ্ছেন। তা দেখেই চমকে গেলেন অনেকে। কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে পড়লেন অনেকে৷

ব্রেক্সিটের মতো গুরুগম্ভীর বিষয় থেকে একেবারে নগ্নতা দেখার জন্য প্রস্তুত ছিলেন না তারা। এমন ধারার নগ্ন প্রতিবাদ দেখে কেউ কেউ বিস্মিত হয়ে পড়েন।

কিন্তু, সংসদ ভবনে ঢুকে একেবারে আলোচনা কক্ষের পাশে কেন এমন প্রদর্শন?

জানা গেল, এরা ব্রিটেনের অন্যতম আদিম উপজাতি গোষ্ঠীর প্রতিনিধি। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যও তারা। তবে দেশের সংসদীয় বিষয়ে তাদের ভূমিকা তেমন নেই বললেই চলে।

ওই উপজাতির সম্প্রদায়ের ১১ জন প্রতিনিধিই পৌঁছে গিয়েছেন সংসদ ভবনে। তাদের দাবি, ব্রেক্সিট তত গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ পরিবেশ সংক্রান্ত আলোচনা। তাই পোশাক ছেড়ে তাদের সম্মিলিত প্রতিবাদ, পরিবেশ বাঁচানোর কাজে বেশি তৎপর হতে হবে।

প্রতিবাদকারীরা তাদের নগ্ন শরীর জুড়ে স্লোগান লিখেছেন- ‘পরিবেশ বাঁচাও’, ‘সকলের জন্য ভাবো’ এমন সব কথা।

আন্দোলনকারীরা জানাচ্ছেন, এমনিতেই এই উপজাতি সংকটের মুখে। তাদের থাকার উপযুক্ত পরিবেশ ব্যাহত হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্ট এনিয়ে উদাসীন। তাদেরই একাংশ পার্লামেন্ট সদস্য হওয়ার পরও নজর দেওয়া হয় না, মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। তাই এবার তারা নিজেদের প্রতিবাদ একেবারে প্রকাশ্যে এনেছেন।

পার্লামেন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মহিলা, পুরুষ নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখে যদি টনক নড়ে থেরেসা মে’র এটাই তাদের প্রত্যাশা।

তবে তাদের নগ্ন প্রতিবাদের লক্ষ্য যতই মহান হোক, আসলেই কি তা ঘুম ভাঙাতে পারবে কর্তৃপক্ষের? নাকি এই সুযোগে কেউ কেউ শুধুই দৃষ্টি সুখ উপভোগ করবেন?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত