কমলাপুর রেলস্টেশনে দুদকের অভিযান

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০২:০২ এএম

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী পরিচালক শেখ গোলাম মওলার নেতৃত্বে পুলিশসহ আট সদস্যের এনফোর্সমেন্ট টিম গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালায়।

টিকিট কালোবাজারির অভিযোগের বিষয়ে দুদক টিম স্টেশন ম্যানেজার আমিনুল হকের সঙ্গে কথা বলে। দুদক টিম টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে নানা সমস্যা লিপিবদ্ধ করে। টিমের উপস্থিতিতে টিকিটপ্রত্যাশীদের বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়।

এদিকে জামালপুরগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি কতিপয় পুলিশ সদস্য দখল করে টিকিটধারী যাত্রীদের আসনপ্রাপ্তি থেকে বঞ্চিত করছেÑ গতকাল এমন অভিযোগ খতিয়ে দেখে এনফোর্সমেন্ট টিম। অভিযোগ সম্পর্কে অবহিত হয়ে তাৎক্ষণিক জিআরপি থানার এসপি (প্রশাসন) শেহেলী পারভীন এ বিষয়ে ট্রেন গার্ডের অবহেলা রয়েছে কি না তা নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেন।

এছাড়া গতকাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি অভিযোগ খতিয়ে দেখতে দুদক ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম বজলুর রশিদের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত