রাজধানীর কমলাপুরে ফুটপাত থেকে এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি কেউ।
আজ মঙ্গলবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায় ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। কমলাপুর এলাকায় রাস্তায় থাকতেন। অসুস্থ্যতার কারণে সেখানে আজ মারা গেছেন তিনি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে কোনো তথ্যই পাওয়া যায়নি।
এদিকে, স্থানীয় তৈহিদুল ইসলাম নামে এক যুবক জানান, ওই ব্যক্তি কমলাপুর শাহ পরান হোটেলের বিপরীত পাশের ফুটপাতে থাকতেন। সেখানেই ২০-২৫ বছর ধরে তাকে দেখা যাচ্ছিল। পথচারী ও স্থানীয়রা যা খেতে দিতেন সেগুলোই খেতেন। সকালেও তিনি জীবিত অবস্থায় ছিলেন। দুপুরের পর সেখানেই মারা যান তিনি। পরবর্তীতে স্থানীয়রাই থানায় খবর দেন।
এসএসসিতে ফেল করায় মা দিলেন বকা, অতঃপর...
লুর সফর নিয়ে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী