ছয় বছর ধরে স্কুলছাত্রীকে ধর্ষণ: অফিস সহকারী গ্রেপ্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০৭:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৩ সালে থেকে এক ছাত্রীকে ধর্ষণ ও তা মোবাইলে ধারণ করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে একটি উচ্চবিদ্যালয়ে অফিস সহকারী শাহজাহান বাদশাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার শাহ্জাহান বাদশা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের। শুক্রবার ভোরে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, ওই শিক্ষার্থীকে ২০১৩ সাল থেকে অফিস সহকারী শাহজান বাদশা ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন প্রলোভনে ধর্ষণ করত। সে ওই শিক্ষার্থীকে নেশাজাতীয় ওষুধ খাইয়ে নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। পরে মোবাইল ফোনের ভিডিও ফুটেজ পুঁজি করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ অব্যাহত রাখে।

এ ঘটনায় ১৮ মার্চ শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের হলে আত্মগোপনে চলে যায় শাহজাহান বাদশা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল নওগাঁ সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে শাহজাহান বাদশাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত