চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১০:৩১ পিএম

‘বহুসংখ্যক প্রত্যক্ষদর্শী পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সত্ত্বেও’ ইসলামিক ফাউন্ডেশন কর্র্তৃপক্ষ ভুলভাবে পবিত্র শাবান মাস গণনা এবং ভুল তারিখে শবে বরাত পালনের সিদ্ধান্ত নিয়েছে।

এমন অভিযোগ করেছেন আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি মজলিসু রুইয়াতুল হিলালের সভাপতি আল্লামা আবুল বাশার মুহম্মদ রহুল হাসান।

তিনি বলেন, শাবান মাসের চাঁদ দেখার সংবাদ জানানোর পরও চাঁদ দেখার সঠিক তারিখ ঘোষাণা করছে না ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার দুপুরে ঢাকা রিপোটাসর্  ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি  আরো বলেন, মহাপরিচালক দেশের বাইরে থাকার কারণে সংশ্লিষ্ট কর্তপক্ষকে বিষয়টি জানানো হলে তারা বলেন, যা ঘোষণা দেওয়া হয়েছে তাই ঠিক থাকবে।

তিনি দাবি করেন, ২৯ রজব শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার শুইমারা উপজেলার হাতীমুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মুহাম্মদ মইনুল ইসলাম পারভেজ এবং মসজিদের মুসুল্লী হাফিজ মুহাম্মদ সোহলে, মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্ম আবু তাহের, সাইফুল ইসলামসহ আরো অনেকে পবিত্র শাবান মাসের চাঁদ দেখেছেন।

এ ছাড়া সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবুল খায়ের মুহাম্মদ আযীযুল্লাহ এবং খাগড়াছড়ি থেকে আগত চাঁদ দেখার প্রত্য্যক্ষদর্শীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত