২০১৮ সালের শেষ দিকে বলিউডে পা রেখেই সফল হয়েছেন দুই স্টার কিড সারা আলী খান ও জাহ্নবী কাপুর। তাদের মাঝে নাকি আরও অনেক মিল আছে। এর মধ্যে একটি হলো দুই নবাগতা সিনেমায় আসার আগে একই পরিবারের দুই ভাইয়ের সঙ্গে প্রেম করতেন।
জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলী খানের সঙ্গে এসে সারা জানিয়েছিলেন, তার জীবনের একাধিক প্রেম নেই। এখনো পর্যন্ত একজনের সঙ্গেই ডেট করেছেন। তিনি বলেন বীর পাহাড়িয়া।
সারার সাবেক এই প্রেমিক হলেন মুম্বাইয়ের ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে। আর বীরের দাদা সুশীল কুমার শিন্ডে ছিলেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী।
অন্যদিকে ইন্টারনেটে ভাইরাল হওয়া কিছু ছবি থেকে জানা যায়, বীরের বড় ভাই শিখরের সঙ্গে প্রেম ছিল জাহ্নবীর। কিছু ছবিতে শ্রীদেবীর মেয়েকে চুমু দিতে দেখা যাচ্ছে নামজাদা ব্যবসায়ীর ছেলেকে।
জাহ্নবী ও সারা যথাক্রমে ‘ধাড়াক’ ও ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান। এরপর সাইফ-অমৃতার মেয়ের আরও একটি সিনেমা মুক্তি পায়। বর্তমানে বাবার হিট সিনেমা ‘লাভ আজকাল’-এর সিক্যুয়েল নিয়ে ব্যস্ত আছেন তিনি। অন্যদিকে বিমান সেনা গুঞ্জন সাক্সেনার বায়োপিকে অভিনয় করছেন জাহ্নবী। হাতে আছে ঐতিহাসিক গল্প নির্ভর ‘তখত’ ও হরর-কমেডি ‘রুহ আফজা’।
