মালিককে খুন করল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০৬:০৫ পিএম

পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি বলে পরিচিত ক্যাসোয়ারির থাবায় প্রাণ হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি।

অ্যালাচুয়া কাউন্টির দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার নিজের ফার্মে ৭৫ বছর বয়সী মারভিন হাজোর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, লম্বা নখর দিয়ে পাখিটি মারভিনকে হত্যা করেছে।

উদ্ধারকর্মী দলের কর্মকর্তা ছেইফ জেফ বলেন, ‘কোনো কারণে ওই ব্যক্তি পাখিটির কাছে যায়। হঠাৎ মাটিতে পড়ে যাওয়ার পর তিনি আক্রান্ত হয়।’

বিপজ্জনক এই পাখিটিকে ফার্মের এলাকা নিরাপদ রাখতে পোষা হয়েছিল। সাধারণ মানুষ তার ভয়ে এর আশপাশে আসত না।

এই ধরনের পাখিদের অস্ট্রেলিয়া এবং নিউ গিনিতে দেখতে পাওয়া যায়। গলা উঁচু করে দাঁড়ালে প্রায় ৬ ফুট পর্যন্ত লম্বা হয়।

সান ডিয়েগো জু’র ওয়েবসাইটে এই পাখিকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি বলে বর্ণনা করা হয়েছে। এর চার ইঞ্চি লম্বা নখরের থাবায় যেকোনো প্রাণী কুপোকাত হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত