কুড়িগ্রামে স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০১:২৪ পিএম

কুড়িগ্রার নাগেশ্বরীতে স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌর এলাকার পূর্ব পায়ড়াডাঙ্গা সেনের খামার এলাকায় সোমবার গভীর রাতে স্ত্রী রাহেলা বেগমের বুকে ছুরিকাঘাত করে স্বামী ইসলাম মিয়া। এরপর পালিয়ে যায় স্বামী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জাকির উল ইসলাম বলেন, “সোমবারের রাতে ঝড় ছিল। সে সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই আবু তালেব বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত