অ্যাডেলের সংসার ভাঙল

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৬:৪৮ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী অ্যাডেলের সাত বছরের সংসার ভেঙে গেল। এক সহকারী জানান, শিল্পপতি সিমন কনেক্কির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে গ্র্যামি বিজয়ী গায়িকার।

এক বিবৃতিতে জানানো হয়, “অ্যাডেল ও তার সঙ্গী আলাদা হয়ে গেছেন। তবে ছেলেকে একসঙ্গে বড় করবেন তারা।”

আরও জানানো হয়, এ বিষয়ে কিছুটা সময় চেয়ে নিয়েছেন অ্যাডেল ও সিমন। এর বেশি কিছু জানাতে চান না তারা।

বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না অ্যাডেল। ২০১২ সালে ছেলের জন্ম দেন তিনি। তবে ২০১৭ সাল পর্যন্ত বিয়ের খবর প্রকাশ্য করেননি।

একটি কনসার্টে নিজের বিয়ের কথা ঘোষণা দেন গায়িকা। ২০১৭ সালে গ্র্যামি পুরস্কার নেওয়ার সময় কনেক্কিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন অ্যাডেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত